Views Bangladesh Logo

ঢাকায় নওগাঁ জেলা মিডিয়া ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ একটি রেস্টুরেন্টে নওগাঁ জেলা মিডিয়া ফোরাম (এনডিএমএফ), ঢাকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ মার্চ) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে এই মাহফিল ঢাকার বিভিন্ন টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত নওগাঁ জেলার গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রথম আলোর সহ-সম্পাদক ও এনডিএমএফের কার্যনির্বাহী সদস্য মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এনটিভির চিফ ভিডিও এডিটর ও এনডিএমএফের সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সন্দেশ বিডি ডটকমের উপদেষ্টা সম্পাদক প্রকৌশলী মো. রায়হান নবী জুয়েল, ফোরামের উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্য শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান, লেখক ও উপন্যাসিক জিল্লুর রহমান শুভ্র, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক লিটন হাফিজ, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার নির্বাহী কমিটির সদস্য মারিয়া সালাম, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোরমা আকতার, এনটিভি অনলাইনের নিউজ এডিটর এ এ এম মুজাহিদ, এটিএন নিউজের জ্যেষ্ঠ সম্পাদক মো. হারুন উর রশীদ, এনডিএমএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক এহসান উল হাকিম রোমেল, সময় টিভির জ্যেষ্ঠ ভিডিও সম্পাদক তামিমুল ইসলাম টিটন, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) ইকবাল মাহমুদ, মোহনা টিভির জ্যেষ্ঠ ভিডিও সম্পাদক আবু বক্কর সিদ্দিক (সাহেব), এশিয়ান টিভির জ্যেষ্ঠ ভিডিও সম্পাদক মো. জোবাইর রহমান, মো. মিজানুর রহমান সজীব, আনিসুর রহমান রনি, সংগীতার মিডিয়া ম্যানেজার ইঞ্জিনিয়ার মেহরাজ মিঠু, এটিএন বাংলার অনুষ্ঠান স্কুল বেলার উপস্থাপক, প্রকৌশলী কে এম মনির হোসাইন, আব্দুল মান্নান, মেহেদী হাসান রকি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত নওগাঁ জেলার ঢাকাস্থ গণমাধ্যমকর্মীরা।


এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাস্থ নওগাঁ জেলার টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ