Views Bangladesh Logo

নানকের ব্যক্তিগত সহকারী মুকুল আটক

মি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে এসে আটক হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানকের ব্যক্তিগত সহকারী মারুফ হোসেন মুকুল (৪৫)।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে থেকে মুকুলকে আটক করে পুলিশ। তার নামে পৃথক থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

জানা যায়, মারুফ হোসেন যুবলীগের ধানমন্ডি শাখার সহ সম্পাদক। এছাড়াও তিনি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানকের প্রধান সহকারী হিসেবে পরিচিত।

অভিযোগ আছে, জাহাঙ্গীর কবির নানকের দখলে ছিল দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। সম্প্রতি আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের জমি ও ভবন সংক্রান্ত বিরোধ নিয়ে একটি শুনানি হয়। সেই শুনানিতে উপস্থিত হতে এসেছিলেন এই যুবলীগ নেতা।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা যুবলীগ নেতাকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় দেখতে পেয়ে তাকে আটক করে থানায় খবর দেয়। সেখানে থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে তাকে আটক করে থানায় আনা হয়েছে। উচ্চ পর্যায়ের নির্দেশে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক ভাবে তার বিরুদ্ধে দুটি হত্যা মামলার রয়েছে বলে জানা গেছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ