মারা গেছেন নামিবিয়ার ‘প্রতিষ্ঠাতা পিতা’ স্যাম নুজোমা
নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামের গেরিলা নেতা ও প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট স্যাম নুজোমা মারা গেছেন, যাকে দেশটির ‘প্রতিষ্ঠাতা পিতা’ হিসেবে শ্রদ্ধা করেন নাগরিকরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ৯৫ বছর বয়সে মারা যান তিনি। স্ত্রী কোভাম্বো (৯১) এবং সন্তানদের রেখে গেছেন স্যাম নুজোমা।
নামিবিয়ার নাঙ্গোলো এমবুম্বা রোববার (৯ ফেব্রুয়ারি) ‘অত্যন্ত শোক ও দুঃখের সাথে’ বিবৃতিতে তার মৃত্যু ঘোষণা করে জানান, নুজোমা গত তিন সপ্তাহ ধরে অসুস্থতার কারণে রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে ভর্তি ছিলেন, যেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তিনি আর ফিরলেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখের সাথে আমি নামিবিয়ার জনগণ, আমাদের আফ্রিকান ভাই ও বোন এবং বিশ্বজুড়ে আমাদের শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামীদের কাছে বিপ্লবী নেতার মৃত্যু সম্পর্কে ঘোষণা করছি’।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নামিবিয়ার প্রজাতন্ত্রের ভিত্তি নড়ে গেছে’।
প্রেসিডেন্ট এমবুম্বা বলেন, ‘তিনি আমাদের নিজের পায়ে দাঁড়াতে এবং আমাদের পূর্বপুরুষদের এই বিশাল ভূমির মালিক হতে আমাদের অনুপ্রাণিত করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাতা পিতা দীর্ঘ এবং ফলপ্রসূ জীবনযাপন করেছেন। তিনি সারাজীবন তার প্রিয় দেশের জনগণের সেবা করে গেছেন’।
১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দেন নুজোমা। এর আগে ১৯৬০-এর দশকে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন (স্বাপো) বা নামিবিয়ার মুক্তি আন্দোলন প্রতিষ্ঠায় সহায়তা করেন তিনি।
দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতার পর নুজোমা ১৯৯০ সালে প্রেসিডেন্ট হন এবং ২০০৫ সাল পর্যন্ত তিন মেয়াদে দেশ পরিচালনা করেন। অবসরের পরও ৪৭ বছর ধরে ক্ষমতাসীন স্বাপো দলের সভাপতি হিসেবে ২০০৭ সালে পদত্যাগের আগ পর্যন্ত তিনি দলের নেতৃত্ব দিয়ে যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে