Views Bangladesh Logo

১৪১ রানে জিম্বাবুয়েকে অলআউট করল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের ম্যাচে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত দারুণভাবে কাজে লাগায় বাংলাদেশ।

ক্যারিয়ারসেরা বোলিং করে ৬ উইকেট শিকার করেন নাহিদ রানা। এছাড়া তাসকিন আহমেদ নেন ২টি এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন ১টি উইকেট।

ইনিংসের শুরুতেই তাসকিনের আঘাতে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। বেন কারান ১৮ রান করে রানআউট হন। এরপর ব্রায়ান বেনেটকে ১৭ রানে ফেরান তাসকিন। গোল্ডেন ডাকের শিকার হন ক্রেইগ আরভিন।

এরপর নাহিদ রানা একাই ধস নামান জিম্বাবুয়ের ব্যাটিংয়ে। ইনোসেন্ট কাইয়া (২৬), সিকান্দার রাজা (১), ওয়েসলি মাধভিরে (০), ক্লাইভ মাদান্দে (২), ব্র্যাড ইভান্সকে (৩) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের ৭০ রানে ৮ উইকেট ফেলে দেন তিনি।

তবে নবম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভা। দুজনে মিলে ৬৩ রানের জুটি গড়ে দলকে শতরান পার করান। এনগারাভা ২৭ রান করে নাহিদের শিকার হলে ভাঙে সেই জুটি।

শেষ পর্যন্ত ৫১ বলে ৩৩ রান করা নিয়ামহুরিকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। তানজিদ হাসান তামিমের ক্যাচে তার বিদায়ের মধ্য দিয়ে ৩৬.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ