চিকিৎসার জন্য আজ রাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ রানা
উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন বাংলাদেশের তারকা পেসার নাহিদ রানা। তার সঙ্গে একই ফ্লাইটে দেশ ছাড়বেন পেসার তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে সফরের পর চোটে পড়েছেন জাতীয় দলের চার পেসার ও এক ব্যাটার। শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থ না হওয়ায় নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাসকে ছাড়াই অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রাথমিকভাবে নাহিদের দেশে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালানোর পরিকল্পনা থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেখানে পৌঁছে তিনি একজন খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন তার নির্দেশনা অনুযায়ী চলবে।
আজ রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন নাহিদ ও তাসকিন। নাহিদ পুরো সফর চিকিৎসা নিয়েই ব্যস্ত থাকবেন, আর তাসকিন অস্ট্রেলিয়ায় গিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
এর আগে বিসিবি জানিয়েছিল, নাহিদ রানার পুরোপুরি সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। প্রথম চার সপ্তাহ ইনজুরি থেকে সেরে ওঠার জন্য প্রয়োজন হবে, এরপর বোলিংয়ের ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে।
মতামত দিন