Views Bangladesh Logo

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি সাবেক এ মন্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন নেতা হিসাবে পরিচিত ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি’।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমে আবদুল্লাহ আল নোমানের মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ