৫২ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
৫২ ঘণ্টা পর সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা সরে গেলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মহাসড়কের বাইপাইল পয়েন্টে উভয় লেনেই অবরোধ করে রাখেন শ্রমিকরা। রাতেও তারা সড়কে ছিলেন। পরদিন মঙ্গলবার সড়ক থেকে সরেননি। সবশেষ বুধবারও সকালেও তারা সড়কে অবস্থান করেন। আর দীর্ঘ সময় অবরোধের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, দাবি পূরণের আশ্বাসে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে ওই মহাসড়কে যানজট কমে আসবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে