Views Bangladesh Logo

কুমিল্লার বরুড়ায় সহোদর দুই শিশুর রহস্যজনক মৃত্যু

কুমিল্লার বরুড়া উপজেলায় দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুন) দুপুরে খাবার খাওয়ার পর তারা বমি করে অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

মৃত ভাই-বোন উপজেলার হাটপুকুরিয়া গ্রামের দীঘিরপাড়ের হাফেজ নেছার আহমেদের ছেলে আবদুর রহমান (২) ও মেয়ে খাদিজা আক্তার (৪)।

পুলিশ সূত্রে জানা যায়, হাফেজ নেছারের স্ত্রী তার ছেলে ও মেয়েকে সকালে কাঁঠাল ও রুটি খাওয়ায়। পরে দুপুরে ডাল দিয়ে ভাত খাওয়ানোর পরই তারা বমি করতে থাকে। তাদের অবস্থা খারাপ হতে থাকলে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছেলে শিশুটির মৃত্যু হয়। আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে মেয়ে খাদিজাও মারা যায়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, শিশুদের বাবা-মায়ের দাবি, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। একসঙ্গে দুই শিশুর মৃত্যু কী কারণে হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ