Views Bangladesh Logo

দেড় ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৩ মার্চ) সকালে জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ ও যাত্রীদের বরাত দিয়ে জানা গেছে, আজ সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। সকাল ৮টা ৫০ মিনিটে নন্দিনা স্টেশনে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টা ১৫ মিনিটে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে গন্তব্যের দিকে নিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়টি নিশ্চিত করে নান্দিনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাদির হোসেন জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ