আইএলটি-টোয়েন্টিতে আবার দুবাই ক্যাপিটালসেই মুস্তাফিজ
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরের জন্য বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। আগের আসরের স্কোয়াড থেকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রভম্যান পাওয়েলকেও রেখে দিয়েছে তারা।
এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিটি নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নুর আহমাদকে।
দুবাইয়ে আগামী ১ অক্টোবর হবে নিলাম। তার আগে ছয় ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা ও সরাসরি চুক্তিতে দলে নেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার।
মতামত দিন