Views Bangladesh Logo

আইপিএলের জন্য ৭ দিনের এনওসি পেলেন মোস্তাফিজ

দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি (ছাড়পত্র) চেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তার সেই আবেদন মঞ্জুর করেছে বিসিবি।

শুক্রবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত ৭ দিনের জন্য আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন বাঁহাতি এই পেসার।

বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড আরও জানায়, আইপিএলে যাওয়ার আগে ১৭ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন মোস্তাফিজ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ