Views Bangladesh Logo

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিরগিজস্তানে নেকাব নিষিদ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

রব ধাঁচের বোরখা (নেকাব) পরায় নিষেধাজ্ঞা জারি করেছে কিরগিজস্তান। জনসমক্ষে এই পোশাক পরলে স্থানীয় মুদ্রায় ২০ হাজার সোম বা প্রায় ২৩০ ডলার জরিমানা করা হবে বলেও জানিয়েছে দেশটির সরকার।

নিষেধাজ্ঞাটি শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

মধ্য এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ কিরগিজস্তান ছিল অঞ্চলটির একমাত্র দেশ, যেটি স্কুল ও সরকারি প্রতিষ্ঠানে নেকাবের অনুমতি দিয়েছিল। এই সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে এই অঞ্চলের অন্য দেশগুলো, বিশেষত আঞ্চলিক প্রতিবেশীদের পদাঙ্ক অনুসরণ করেছে তারা।

তাজিকিস্তান, উজবেকিস্তান এবং কাজাখস্তানে এর আগেই হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে। তাজিকিস্তানে গত বছর অনুরূপ আইন পাস হয়, যেখানে নেকাবকে বিদেশি পোশাক হিসাবে বর্ণনা করা হয়েছে।

রেডিও ফ্রি ইউরোপের মতে, দীর্ঘ পোশাকটি শুধু চোখ খোলা রেখে শরীর, চুল এবং মুখ ঢেকে রাখে। তাই কিরগিজ আইনপ্রণেতারা যুক্তি দিয়েছেন যে, নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয়। কারণ, এটি মানুষের মুখ দৃশ্যমান হতে দেয় এবং সনাক্তকরণে সহায়তা করে।

গণমাধ্যম ক্ষামা.কম বলেছে, মধ্য এশীয় দেশগুলোতে আরব-শৈলীর পর্দার উপর এই নিষেধাজ্ঞা অবশ্যই সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং বিদেশি প্রভাব নিয়ন্ত্রণের বৃহত্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করে। যদিও সরকারগুলো যুক্তি দেয় যে, নিরাপত্তা এবং সামাজিক সংহতি রক্ষায় এ ধরনের পদক্ষেপগুলো প্রয়োজনীয়, যদিও তারা ব্যক্তি স্বাধীনতা এবং আধুনিক সমাজ গঠনে ঐতিহ্যের ভূমিকা সম্পর্কে বিতর্কও উত্থাপন করে।

তবে, নিষেধাজ্ঞার বিরোধীদের যুক্তি, এটি নারীদের পোশাক নির্বাচনের স্বাধীনতা হরণ করে। এটিকে ব্যক্তিগত অধিকারের সীমাবদ্ধতা হিসাবে দেখে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ