Views Bangladesh Logo

চার দিনে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মাত্র চার দিনের ব্যবধানে দুইবার খেলার মাঠে হঠাৎ লুটিয়ে পড়েছেন বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা। প্রথমে লাইপজিগের বিপক্ষে এবং সর্বশেষ হাইডেনহাইমের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে একই ধরনের ঘটনার পর তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে চিকিৎসকেরা স্নায়বিক সমস্যার সন্দেহ করলেও, পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় মুসিয়ালার সমস্যা ‘অ্যাবসেন্স সিজার’ (এক ধরনের মৃগি বা খিঁচুনি) হিসেবে শনাক্ত হয়েছে। জার্মান বার্তা সংস্থা ডিপিএ এ তথ্য জানিয়েছে।

মুসিয়ালা জানিয়েছেন, সাম্প্রতিক দুই ম্যাচে মাঠে পড়ে যাওয়ার পেছনে এই স্নায়বিক সমস্যাই দায়ী। তবে বিশেষজ্ঞদের মতে, এতে তার স্বাস্থ্যের অন্য কোনো অতিরিক্ত ঝুঁকি নেই।

২৩ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার বলেন, ‘বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আমি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাভাবিক জীবনযাপন করা এবং ফুটবলের প্রতি আমার ভালোবাসা ধরে রাখা।’

বায়ার্ন মিউনিখও এক বিবৃতিতে জানিয়েছে, মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই অনাকাঙ্ক্ষিত শারীরিক সমস্যার কারণে মুসিয়ালাকে খেলা থেকে তুলে নিতে হয়েছে। ক্লাব তার চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ