প্রথমার্ধে কুরাসাওয়ের ইতিহাস, জার্মানির ৩ গোল
বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েছে কুরাসাও। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে গোল করে সমতায় ফিরেছিল ক্যারিবীয় দেশটি। তবে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে রয়েছে জার্মানি।
এনআরজি স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে বিশ্বকাপে অভিষিক্ত কুরাসাও।
সমতা ফেরার পরও আক্রমণের ধার বজায় রাখে জার্মানি। ৩৭তম মিনিটে নিকো শ্লটারবেকের গোলে আবারও লিড নেয় ইউরোপের দলটি।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। জার্মানির মিডফিল্ডার ফেলিক্স এনমেচা কুরাসাওয়ের বক্সে ফাউলের শিকার হন যোগ করা সময়ে।
পেনাল্টি থেকে গোল করেন জার্মানি ফরোয়ার্ড কাই হাভার্টজ।

মতামত দিন