মুশফিক রাতের ফ্লাইটে দেশে ফিরছেন: ক্রীড়া প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়া ক্রিকেটার মুশফিকুর রহিম দেশে রাতের ফ্লাইটে ফিরবেন। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী জানান, তিনি মুশফিকের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রয়েছে। আশা করা হচ্ছে, রাতের ফ্লাইটে রওনা হয়ে সোমবার সকালেই তিনি দেশে পৌঁছাবেন।
মুশফিক সম্প্রতি ওমরাহ সম্পন্ন করে মক্কা থেকে দেশে ফেরার পথে ছিলেন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছিলেন, জেদ্দা থেকে দুবাই হয়ে দেশে ফেরার ফ্লাইট যুদ্ধের কারণে ফিরে গেছে এবং তিনি সহ অন্যান্য যাত্রী জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, মুশফিক সুস্থ আছেন। আমাদের অন্যান্য খেলোয়াড় এবং বাংলাদেশিরা যারা বিভিন্ন দেশে আটকা পড়েছেন, তাদেরও নিরাপদে দেশে ফিরতে আশা করছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে