Views Bangladesh Logo

মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি

মোহাম্মদ আব্বাসের বল সীমানায় পাঠিয়ে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। মুমিনুল হককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে সেঞ্চুরি করে মুমিনুলের ১৩টি সেঞ্চুরি স্পর্শ করেছিলেন মুশফিক। পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে মুমিনুলের সামনে সুযোগ ছিল এককভাবে এগিয়ে যাওয়ার, কিন্তু ৯১ রানে আউট হয়ে সেই সুযোগ হাতছাড়া হয় তার।

সেই সুযোগ কাজে লাগালেন মুশফিক। ৯৯ রান থেকে আব্বাসের বলে বাউন্ডারি মেরে ১৭৮ বলে পৌঁছালেন তিন অঙ্কে — ক্যারিয়ারের চতুর্দশ টেস্ট সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় শতরান। দায়িত্বশীল এই ইনিংসে এককভাবে চূড়ায় উঠে এলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ