Views Bangladesh Logo

বিশ্বকাপে ১০০০ রানের ক্লাবে মুশফিক

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে এক হাজারের বেশি রান করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

৩২ ম্যাচে ৯৯৬ রান নিয়ে আজ বৃহস্পতিবার পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নামা মুশফিক ম্যাচের ২৯.৪ ওভারে আর এ জাদেজার বলে দুই রান করে বিশ্বকাপে স্বপ্নের ১০০০ রানের ক্লাবে যোগ দেন।

ভারতের বিপক্ষে ম্যাচে মুশফিক ৪৬ বলে একটি চার ও একটি ছক্কাসহ ৩৮ রান করেন এবং ৩৩টি বিশ্বকাপে তার ব্যক্তিগত রান এখন ১০৩৪।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ৩২ ম্যাচে ১২০১ রান করে আইসিসি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে স্কোরারের তালিকায় শীর্ষে রয়েছেন। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি ২৯ ম্যাচে ৭১৮ রান করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ