Views Bangladesh Logo

মুশফিকের অস্বাভাবিক আউট, বাংলাদেশ থামল ১৭২ রানে

 VB  Desk

ভিবি ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের মতো দ্বিতীয় ও শেষ টেস্টেও জয়ের আশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে কিউই স্পিনারদের দাপটে নাজমুল হোসেন শান্তর দল গুটিয়ে গেছে মাত্র ১৭২ রানে।

প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। তবে বাংলাদেশের পক্ষে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' আউটের শিকার হলেন। ৪১তম ওভারের চতুর্থ বল পেছনের পায়ে গিয়ে ডিফেন্স করেন মুশফিক। বল পড়ে পেছনের দিকে যাচ্ছিল, তবে ছিল না স্টাম্পের কাছে। তারপরও মুশফিক হাত দিয়ে বলটিকে আটকে দিলে আবেদন করে নিউজিল্যান্ড। পরে রিপ্লে দেখে মুশফিককে 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' আউটের সিদ্ধান্ত নেন তৃতীয় আম্পায়ার।

মুশফিকের ৩৫ রানের পাশাপাশি শাহাদাত হোসেন ৩১ ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ২০ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন এবং এজাজ প্যাটেল নেন দুটি উইকেট।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানে জয়লাভ করেছিল টাইগাররা। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ