Views Bangladesh Logo

মুন্সীগঞ্জ-৩: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা, দু’পক্ষে গোলাগুলিতে গুলিবিদ্ধ ২ জন

মুন্সীগঞ্জ-৩ (সদর) আসনের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ফুটবল প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে বাধা দিয়েছে প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সমর্থকরা। এর জের ধরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনার ঘটনার সূত্রপাত হয়। যা থেমে থেমে দুপুর পর্যন্ত অব্যাহত আছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে যান। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থক স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন ককটেল নিয়ে হামলা করে। পরে এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় আওলাদ পক্ষের লোকজনকে। এ খবর ছড়িয়ে পড়লে ফুটবল প্রতীকের সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গেলে কৃষি জমিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা থাকায় নিরীহ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের পূর্ব বিরোধ ছিলো। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার তারা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ