Views Bangladesh Logo

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন মুন্নী সাহা

 VB  Desk

ভিবি ডেস্ক

গোয়েন্দা শাখায় (ডিবি) নেয়ার ঘণ্টা খানেক পরে রোববার ভোররাতে শর্ত সাপেক্ষে সাংবাদিক মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, 'মুন্নী সাহার প্যানিক অ্যাটাক হয়েছিল এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন । তিনি একজন নারী সাংবাদিক, এসব বিষয় বিবেচনায় নিয়ে ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা অনুসরণ করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।'

'তার বিরুদ্ধে হওয়া মামলায় মুন্নী সাহা আদালতে জামিন আবেদন করবেন এবং যখনই প্রয়োজন হবে তিনি উপস্থিত হবে- এ শর্তে তাকে ছেড়ে দেয়া হয়েছে। মুচলেকা নিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবি প্রধান।

এর আগে শনিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজার এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তার নামে একটি হত্যা মামলা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ