বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টিতে একাধিক নিষেধাজ্ঞা জারি
আগামী ৬ অক্টোবর ভারতের গোয়ালিয়রে হতে যাওয়া বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ঘিরে প্রথম ম্যাচের দিন হিন্দু মহাসভা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়ায় এ প্রদক্ষেপ নিয়েছে জেলা কর্তৃপক্ষ। এতে ভারতীয় আইনের ধারা ১৬৩ জারি করার কথা জানানো হয়।
পাশাপাশি বিক্ষোভ বন্ধ রাখতে পুলিশের প্রতি কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনায় প্রায় ১৬০০ পুলিশ মোতায়েন করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে