লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হলেন মোহাম্মদ আব্দুল মুহিত
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল মুহিতকে। তার এ নিয়োগের সুবিধার্থে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে তার চুক্তিভিত্তিক মেয়াদের অবশিষ্ট অংশ বাতিল করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল মুহিতের অব্যবহৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের হাইকমিশনার পদে গ্রেড-১ মর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
মতামত দিন