Views Bangladesh Logo

নির্বাচন–পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ দাবি এমএসএফ'র

 VB  Desk

ভিবি ডেস্ক

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) দেশের বিভিন্ন স্থানে নির্বাচন ও গণভোটের ফলাফলের পর সংঘটিত সহিংসতা, প্রাণহানি, রাজনৈতিক ও পূর্বশত্রুতাজনিত হামলা, নারী নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি রাষ্ট্রের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।

সংগঠনটি জানায়, ভোলা, নাটোর, কুষ্টিয়া, নড়াইল, গাজীপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, শেরপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ, পঞ্চগড়, নরসিংদী, লালমনিরহাট ও ঢাকার কেরানীগঞ্জে সহিংসতায় সাড়ে তিনশ’ রাজনৈতিক কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ আহত হয়েছেন। এছাড়া একাধিক রাজনৈতিক কার্যালয় ও ব্যক্তি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়ানো সহিংসতা আরও বাড়াতে পারে। অতীত অভিজ্ঞতা দেখিয়েছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ অনেক ক্ষেত্রেই নেওয়া হয়নি। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেশি নির্যাতনের শিকার হয়েছেন।

এমএসএফ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ, দোষীদের জবাবদিহি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সকল রাজনৈতিক দল, সচেতন নাগরিক সমাজ ও মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যথাযথ ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ