Views Bangladesh Logo

ডিপফেকের শিকার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ম্রুনাল ঠাকুর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারে তৈরি ডিপফেক কনটেন্টের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। নিজের পরিচয় ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সতর্ক করে বলেছেন, এমন কাজ অব্যাহত থাকলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় ম্রুনাল ঠাকুর লেখেন, এটিকে আনুষ্ঠানিক নোটিস হিসেবে বিবেচনা করতে। তিনি বলেন, তাঁর পরিচয় ব্যবহার করে কুরুচিপূর্ণ ছবি বা ভিডিও তৈরি ও প্রচার সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন তিনি।

অভিনেত্রীর অভিযোগ, ভুয়া ছবি ও ভিডিও শুধু তাঁর ব্যক্তিগত গোপনীয়তাই লঙ্ঘন করছে না, বরং তাঁর ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। এর আগে রাশমিকা মন্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও রণবীর সিংসহ বলিউডের আরও কয়েকজন তারকাও ডিপফেকের শিকার হয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ