সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার পাটগাতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টার দিকে সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আগুনে সংসদ সদস্যের পৈতৃক বাড়ির পাশের তাঁর চাচাতো ভাই ও এক প্রতিবেশীর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মতামত দিন