Views Bangladesh Logo

সংসদে ঢোকার সময় ‘জঙ্গি এমপি’ সম্বোধনের অভিযোগ, তদন্ত দাবি হানজালার

জাতীয় সংসদে প্রবেশের সময় ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধনের অভিযোগ তুলে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ (হানজালা) প্রতিকার চেয়েছেন। তিনি জানান, স্পিকারের স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার সময় একজন সংসদ সদস্য তাকে এইভাবে সম্বোধন করেছিলেন। হানজালা বিষয়টি সিসিটিভি ফুটেজ দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, তার পাগড়ি ও সাদা পাঞ্জাবির কারণেই হয়তো তাকে ‘জঙ্গি’ বলা হয়েছে। হানজালা স্পষ্ট করেছেন, ইসলামি সুন্নতের পোশাক কোনো সময় জঙ্গিবাদের প্রতীক হতে পারে না।

এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি দুঃখজনক এবং হানজালাকে বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দিতে অনুরোধ করেন।

একই অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে তার ও এক নারী সহকর্মীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলেছেন। স্পিকার জানিয়েছেন, পত্রিকার প্রতিবেদন নিয়ে নোটিশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিষয়টি সংসদীয় কমিটির মাধ্যমে সমাধান করা হবে এবং নোটিশের মাধ্যমে প্রতিকার সম্ভব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ