Views Bangladesh Logo

এমপি আনারের মরদেহ উদ্ধার হয়নি, মূল হোতা গ্রেপ্তার: পররাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

লকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বুধবার (২২ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনা খুবই দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে, সেখানে ঢুকেছিল। কিন্তু লাশ সেখানে পায়নি।”

তিনি বলেন, “হত্যাকাণ্ডের মূল হোতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। কীভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে, তদন্ত চলছে।”

মন্ত্রী আরও বলেন, “এ নিয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা হাইকমিশনের মাধ্যমে খোঁজ রাখছি। বিষয়টি তদন্তাধীন, এখনো মরদেহ পাওয়া যায়নি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ