Views Bangladesh Logo

মব কালচার থেকে বেরিয়ে আলোচনার টেবিলে বসতে হবে: আইজিপি

সদ্য নিয়োগ প্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির মব কালচার থেকে বেরিয়ে আসতে নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। আইজিপি জানান, ঈদকে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়মিতভাবে রাতের টহল কার্যক্রম চালু থাকবে।

তিনি বলেন, কোনো সমস্যাকে পুঁজি করে কোনো মহলকে সুবিধা নিতে দেওয়া হবে না। পুলিশের পোশাক পরিবর্তন নিয়েও বাহিনীর ভেতরে আলোচনা চলছে বলে জানান তিনি। একই সঙ্গে কেবল পোশাক নয়, মানসিকতারও পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন আইজিপি।

ব্রিফিংয়ে সাম্প্রতিক বিভিন্ন অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকগুলো তুলে ধরেন তিনি। পরে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন পুলিশ প্রধান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ