Views Bangladesh Logo

মোটরসাইকেল চলাচলে আজও নিষেধাজ্ঞা, চলবে অন্যান্য যানবাহন

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে মোটরসাইকেল চলাচলে আজ (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে মোটরসাইকেল ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন ও গণভোট গ্রহণের স্বার্থে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন; জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন; সংবাদপত্র বহনকারী যানবাহন; বিমানবন্দরে যাতায়াত (টিকিট প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রী পরিবহন বিআরটিএর এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ