Views Bangladesh Logo

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় অস্ট্রেলীয় পর্যটকের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল পল (৪৯) মারা গেছেন।

দুর্ঘটনাটি সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার ইনানী সোনারপাড়া এলাকার ডেইলপাড়ায় ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ শুক্রবার নিশ্চিত করে জানান, ড্যানিয়েল পল ভাড়া করা একটি মোটরসাইকেল চালিয়ে মেরিন ড্রাইভে ঘুরছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, ড্যানিয়েল পল চার দিন আগে কক্সবাজারে আসেন এবং কলাতলীর মডার্ন রিসোর্টে অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় তিনি ইনানী সৈকত থেকে ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাসকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ