মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট
রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মতিঝিলের ২১ নম্বর এলাকায় শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে