Views Bangladesh Logo

মাইলস্টোন ট্র্যাজেডি

নিখোঁজ মেয়েকে খুঁজতে এসে পোড়া স্কুল ব্যাগ নিয়ে ফিরলেন মা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার চার দিন পরও তৃতীয় শ্রেণির ছাত্রী মারিয়াম উম্মে আফিয়ার খোঁজ মেলেনি। মায়ের খোঁজ ও ফিরে পাওয়ার আশার অবসান ঘটে মেয়ের পোড়া স্কুল ব্যাগ নিয়ে ফিরে আসার মধ্য দিয়ে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আফিয়ার মা তামীমা উম্মে আত্মীয়দের সঙ্গে স্কুলে ছুটে আসেন। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর দুপুরের দিকে কাঁদতে কাঁদতে স্কুল ত্যাগ করেন তিনি। এ সময় আত্মীয়দের হাতে পোড়া স্কুল ব্যাগটি দেখা যায় যা এই মর্মান্তিক দুর্ঘটনার বেদনাদায়ক স্মৃতি বহন করছে।

আফিয়ার মামা সাব্বির জানান, পরিবারটি ক্ষতির সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। তারা তুরাগের চান্দোলভোগে বসবাস করে।

তিনি বলেন, ‘আমার বোন পুরোপুরি ভেঙে পড়েছে এবং কথা বলার মতো অবস্থায় নেই।’

দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আহত, নিহত ও নিখোঁজদের তথ্য জানাতে সহায়তা ডেস্ক স্থাপন করেছে। তামীমা সেখানে গিয়ে তার নিখোঁজ মেয়ের বিষয়ে অভিযোগ জানান।

গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে তেজগাঁও এয়ার বেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর যুদ্ধবিমানটি শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবনে আঁছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন ১৬৪ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ