Views Bangladesh Logo

যশোরে ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার, শিশুর হাত-পা বাঁধা

যশোরের বাঘারপাড়ায় নিজ বাড়ি থেকে এক নারী ও তার ছয় বছরের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির হাত-পা বাঁধা এবং তার মায়ের গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার খলশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসফেরত জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন এবং তাদের একমাত্র সন্তান জিসান। জিসান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি খাটের ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পায় পুলিশ। এ সময় জিসানের হাত-পা গামছা দিয়ে শক্ত করে বাঁধা ছিল। আর জুবায়দার গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল এবং ওড়নার দুই প্রান্ত তার দুই হাতে ধরা ছিল।

জুবায়দার ছোট বোন পিনজিরা খাতুনের দাবি, জাকির হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার পর প্রায় এক বছর আগে দেশে ফেরেন। এ সময় জায়গা-জমি নিয়ে জাকিরের সঙ্গে তার ভাই শিহাবের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন তিনি। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ জানান, ঘটনাস্থলের আলামত এবং মরদেহের অবস্থান দেখে বিষয়টি প্রাথমিকভাবে রহস্যজনক মনে হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার কারণ উদ্‌ঘাটনে নিহত জুবায়দার স্বামী, পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, বিদেশ থেকে দেশে ফেরার পর জাকির পারিবারিক নানা বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। মা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে খলশী গ্রামে শোকের পাশাপাশি উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ