ভোটকেন্দ্রে শিশুর জন্ম, নাম রাখা হলো ‘খালেদা জিয়া’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পরে পরিবারের সিদ্ধান্তে নবজাতকের নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। ঘটনাটি ঘিরে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
রোববার বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম প্রসূতি মা আম্বিয়া খাতুন ও নবজাতক শিশুকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আম্বিয়া খাতুনের হাতে বাঁধাই করা জন্মসনদ, নবজাতকের প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। জন্মসনদে শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা’।
বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সন্তান প্রসব করেন আম্বিয়া খাতুন। পরে পরিবার ও স্বজনেরা নবজাতকের নাম রাখেন ‘বেগম খালেদা জিয়া’। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে