Views Bangladesh Logo

জামালপুরে ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ে বসতঘরের উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফাতেমা আক্তার ফতে (৩৭)।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, মধ্যরাতে মা খুকি বেগম দুই মেয়েকে নিয়ে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে কাল বৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বসতঘরে পাশে থাকা একটি বড় মেহগনি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। রাতে মৃত্যু হলেও সকালে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে এ বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
-

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ