পাবনায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জন নিহত
পাবনার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড়ে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত একজন স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম তার পরিবার নিয়ে কুষ্টিয়ার শ্বশুরবাড়ি থেকে নাটোর ফেরার পথে মুন্নার মোড়ে লিচু কেনার জন্য দাঁড়ান। ওই সময় পিছন থেকে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়।
এই ঘটনায় ঘটনাস্থলেই সুবানা খাতুন (৩০), তার মেয়ে পূর্ণতা এবং লিচু বিক্রেতা আনিসুর রহমান নিহত হন। আহত মফিজুল ইসলামকে দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর নূর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ শিগগির পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে