Views Bangladesh Logo

আশুলিয়ায় বেশিরভাগ কারখানা চালু, বন্ধ আছে ১৯টি

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। তবে এখনো ১৯টি কারখানা বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম গণমাধ্যমে বলেন, আজকের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ১৪টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। সেগুলোও খুলে দেওয়া হবে। এছাড়া পাঁচটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যার মধ্যে চারটি ইপিজেডের। বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে বেশিরভাগই আর্থিক সঙ্কটের কারণে বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ জানায়, বাইপাইল, জামগড়া, কাঠগড়া এবং নরসিংহপুরসহ আশুলিয়া শিল্প অঞ্চলের প্রায় সমস্ত কারখানায় সকালেই শ্রমিকরা ফিরেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানার বাইরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে যৌথ টহল চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ