অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা, ৪ বছর পর মোসাদ্দেকের প্রত্যাবর্তন
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। প্রায় চার বছর পর আবারও ওয়ানডে দলে সুযোগ পেলেন এই অলরাউন্ডার।
বুধবার ঘোষিত স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভূঁইয়া জায়গা হারিয়েছেন।
সবশেষ ২০২২ সালের আগস্টে ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ফেরার দাবি জোরালো করেন তিনি। আবাহনী লিমিটেডের হয়ে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটির পাশাপাশি ধারাবাহিক ব্যাটিংয়ে নির্বাচকদের নজর কাড়েন এই ডানহাতি ব্যাটার।
প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। দলে রয়েছে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ১১ জুন এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১৪ জুন অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)
সৌম্য সরকার
সাইফ হাসান
তানজিদ হাসান
নাজমুল হোসেন শান্ত
তাওহিদ হৃদয়
লিটন কুমার দাস
মোসাদ্দেক হোসেন সৈকত
নুরুল হাসান সোহান
রিশাদ হোসেন
তানভীর ইসলাম
মুস্তাফিজুর রহমান
তাসকিন আহমেদ
শরিফুল ইসলাম
নাহিদ রানা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে