Views Bangladesh Logo

যোগ করা সময়ে সমতা ফেরাল মরক্কো, অতিরিক্ত সময়ে গড়াল ম্যাচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নাটকীয়ভাবে ম্যাচে ফিরেছে মরক্কো। নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে ইসা দিয়প গোল করে নেদারল্যান্ডসের বিপক্ষে ১–১ সমতা ফিরিয়েছেন। শেষ মুহূর্তের এই গোলে নিশ্চিত জয়ের স্বপ্ন ভেঙে যায় ডাচদের, আর রাউন্ড অব ৩২-এর ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।

৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল তারা। কিন্তু শেষ বাঁশি বাজার আগমুহূর্তে মরক্কো দারুণ একটি আক্রমণ থেকে গোল আদায় করে নেয়। যোগ করা সময়ে ইসা দিয়পের গোলেই উল্লাসে ফেটে পড়ে মরক্কো শিবির।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল মরক্কো। সেই ধারাবাহিক চেষ্টার পুরস্কার তারা পেয়েছে শেষ মুহূর্তে। এখন দুই দলের ভাগ্য নির্ধারণ হবে অতিরিক্ত সময়ে। সেখানে সমতা না ভাঙলে শেষ পর্যন্ত ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ