ব্রাজিলের জালে মরক্কোর বল
ম্যাচের ২১তম মিনিটেই ব্রাজিলের জালে গিয়ে আঘাত হানল মরক্কোর গোল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা চালাতে থাকে মরক্কো। কিন্তু বারবার ব্রাজিলের রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলতে থাকেন মরক্কোর আক্রমণভাগের ফুটবলাররা।
অবশেষে ম্যাচের ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির করা গোলে এগিয়ে গেল আফ্রিকান দেশটি। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাসে বল পেয়ে তিনি ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে টপকে যান।
এদিকে গোলরক্ষক আলিসন বেকার এগিয়ে এসে চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও ঠান্ডা মাথায় চিপ শটে বল তার মাথার ওপর দিয়ে জালে পাঠান মরক্কো ফরোয়ার্ড।

মতামত দিন