Views Bangladesh Logo

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে আনা ধর্ষণ অভিযোগের মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে বিচারকার্যের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের আদালত।

বিচারিক সূত্র অনুযায়ী, ২০২৩ সালের মার্চে এক ২৪ বছর বয়সী তরুণী প্যারিসে হাকিমির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। দীর্ঘ তদন্ত শেষে ফরাসি আপিল বিভাগ জানায়, মামলায় পর্যাপ্ত উপাদান রয়েছে যা বিচার কার্যক্রম শুরু করার জন্য যথেষ্ট। ফলে হাকিমিকে আদালতের শুনানিতে অংশ নিতে হবে।

আদালতের সিদ্ধান্তে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে অভিযোগ গঠনের মতো ভিত্তি পাওয়া গেছে। এর ভিত্তিতে মামলাটি এখন বিচার প্রক্রিয়ায় যাবে।

বাদীপক্ষের আইনজীবী দাবি করেছেন, দীর্ঘ তদন্ত শেষে তাদের মক্কেল অবশেষে ন্যায়বিচারের পথে এগোচ্ছেন। তার মতে, এই বিচার প্রক্রিয়া অন্যান্য যৌন নির্যাতনের শিকারদের জন্যও আশার বার্তা দেবে।

অন্যদিকে, হাকিমি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি ইঙ্গিত করেন, তিনি বিখ্যাত না হলে হয়তো এ মামলা এত দূর এগোতো না।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন মরক্কো জাতীয় দল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। ফলে বিষয়টি ক্রীড়াঙ্গনেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ