Views Bangladesh Logo

২১ দিনে দেশে এলো ২০৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৪ কোটি ৯০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম তিন সপ্তাহে প্রবাসী আয়ের প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সোমবার একদিনেই দেশে ৮৪৮ কোটি ৭০ লাখ টাকার রেমিট্যান্স এসেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৮৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৯৩ কোটি ডলার।

অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় বেড়েছে ৯৫ কোটি ৮০ লাখ ডলার। শতাংশের হিসাবে এই প্রবৃদ্ধি ১৩ দশমিক ৮০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। সেপ্টেম্বরের প্রথম ২১ দিনের হিসাবেও সেই প্রবণতা অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ