Views Bangladesh Logo

কাপ্তাই লেকে লঞ্চের তলায় ছিদ্র, অল্পের জন্য রক্ষা পেল দুই শতাধিক যাত্রী

রাঙামাটির কাপ্তাই লেকে যাত্রীবাহী একটি লঞ্চের তলা ছিদ্র হয়ে দুর্ঘটনার শিকার হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে জুরাছড়ি উপজেলার পাগুজ্যেছুরি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লঞ্চটি দুই শতাধিক যাত্রী নিয়ে জুরাছড়ি থেকে রাঙামাটি সদরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে পানির নিচে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে লঞ্চটির তলা ছিদ্র হয়ে যায় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে।

এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালক দ্রুত লঞ্চটি তীরের কাছে নিয়ে গিয়ে সবাইকে নিরাপদে নামিয়ে দেন।

পরে অন্য একটি নৌযানের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ জানান, ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং লঞ্চটিকেও নিরাপদে রাঙামাটি নিয়ে যাওয়া হয়েছে।

লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, পানির নিচে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগার কারণেই এ দুর্ঘটনা ঘটে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ