Views Bangladesh Logo

বগুড়ায় নতুন ভোটার দেড় লাখেরও বেশি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকার তুলনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলায় ভোটারের সংখ্যা দেড় লাখেরও বেশি বেড়েছে। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী জেলায় নতুনভাবে যুক্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৬৩৮ জন ভোটার।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার বগুড়া জেলায় মোট ভোটারের সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৮২ জন, যেখানে পূর্বের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিলেন ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪ জন। বগুড়া জেলায় সাতটি সংসদীয় আসনে মোট ১,০১৩টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা): ৩,৭৬,৬১৯ জন (পুরুষ ১,৮৩,৮৮৯; নারী ১,৮৯,২৫৮; হিজড়া ৫)।

বগুড়া-২ (শিবগঞ্জ): ৩,৪২,১৬০ জন (পুরুষ ১,৭১,৪৯৭; নারী ১,৭০,৬৬৩; হিজড়া ৫)

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া): ৩,৩৯,১৭৬ জন (পুরুষ ১,৬৯,৩৪৭; নারী ১,৬৯,১৮১; হিজড়া ৩)।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু): ৩,৫৯,৫৩১ জন (পুরুষ ১,৭৮,৯৮৫; নারী ১,৮০,৫৩০; হিজড়া ৮)।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট): ৫,৭২,৩৪৬ জন (পুরুষ ২,৮১,২৮৭; নারী ২,৯১,০৪৭; হিজড়া ৬)।

বগুড়া-৬ (সদর): ৪,৫৪,০৫৩ জন (পুরুষ ২,২২,৭৯৬; নারী ২,৩০,৩৭৪; হিজড়া ১০)।

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী): ৫,৩৮,৯৭৭ জন (পুরুষ ২,৭০,০৭০; নারী ২,৬৮,১৭; হিজড়া ৫)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ