মালয়েশিয়ায় পালাতে গিয়ে মিয়ানমারে শতাধিক রোহিঙ্গা গ্রেপ্তার
মিয়ানমারের পশ্চিমাঞ্চল থেকে ১১০ জনের বেশি রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। তাদেরকে যখন গ্রেপ্তার করা হয় সে সময় তারা মিয়ানমার থেকে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিল বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
একটি স্থানীয় নিরাপত্তা সূত্র জানায়, মঙ্গলবার পশ্চিমাঞ্চলের সোম রাজ্যের থানবিউজায়াত শহরে দুটি ট্রাক থেকে ৫৯ জন পুরুষ এবং ৫৮ জন নারীকে গ্রেপ্তার করা হয়।
সূত্রটি আরও জানায়, এ সময় তারা থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গেছে, রাখাইন রাজ্যের সিত্তওয়ে এবং মংডু থেকে পন্টুনের মাধ্যমে গুচ্ছ সমুদ্রযাত্রা শুরু হয়। সম্প্রতি থানবিউজায়াতের পাচারকারীরা এ রুট দিয়ে থাইল্যান্ডে মানবপাচার করতে গিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে