Views Bangladesh Logo

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড শেষে আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

মমতাজ বেগমকে গত ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৩ মে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন আদালতে তিনি নির্বাক ছিলেন।

সাবেক এই সাংসদের বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ