Views Bangladesh Logo

শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বে মজিবর রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর রুটিন দায়িত্বে শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মজিবর রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও স্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখায় অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মজিবর রহমান। নতুন সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান ও স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ