বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাতিলের অভিযোগ মোহন রায়হানের
২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতা বিভাগ) পাওয়া কবি মোহন রায়হান অভিযোগ করেছেন, অনুষ্ঠান চলাকালে তার পুরস্কার প্রদান স্থগিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য তাকে কবিতা বিভাগে নির্বাচিত করা হয়েছিল। পুরস্কারের জন্য তিনি কোনো ধরনের তদবির করেননি।
তার দাবি, পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে তাকে মনোনীত করেছিল।
তিনি আরও জানান, গতকাল পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফের মাধ্যমে পুরস্কার গ্রহণের মহড়া অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের শুরুতে তার নামও ঘোষণা করা হয়। তবে পুরস্কার দেওয়ার সময় তাকে আর ডাকা হয়নি।
ওই কবির অভিযোগ, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তার ‘তাহেরের স্বপ্ন’ শীর্ষক কবিতার কারণে একটি মহলের চাপে তার পুরস্কার বাতিল করা হয়েছে।
এ বিষয়ে বাংলা একাডেমি বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে