মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “রাত ৩টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরো তিন ইউনিট যোগ দেয়। সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।”
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে