পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা।
ওই কর্মকর্তা আরও বলেন, শনিবার (৩ এপ্রিল) সকালে এই বিষয়টি তারা জানতে পারেন এবং বিকেলে হ্যাকাররা ভেরিফায়েড ফেসবুক পেজের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
তিনি আরও বলেন, ‘পেজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। আমরা আশাবাদী যে, এটি ফিরে পাবো।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে